ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আর অন্তত ১০ জন আহত হয়েছেন। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑